১৫/০. অধ্যায়ঃ
কসম ও মানত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৪২৩-[১৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৪২৩-[১৮]
وَعَن أبي هُرَيْرَة قَالَ: كَانَتْ يَمِينُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا حَلَفَ: «لَا وَأَسْتَغْفِرُ اللَّهَ» . رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) কোনো শপথ করলে বলতেন, “লা- ওয়া আস্তাগফিরুল্লাহ” অর্থাৎ- এটা নয়, এবং আমি আল্লাহ তা'আলার নিকট ক্ষমা প্রার্থনা করছি।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৩২৬৫, ইবনু মাজাহ ২০৯৩। কারণ এর সনদে হিলাল বিন আবী হিলাল আল মাদানী একজন মাসতুর রাবী। তাকে ইবনু হিব্বান ব্যতীত অন্য কেউ বিশ্বস্ত বলেননি।
