১৫/১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৪৩৩-[৮] - কসম ও মানত
মানত - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৩৪৩৩-[৮]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩৪৩৩-[৮]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ سَعْدَ بن عبَادَة رَضِي الله عَنْهُم اسْتَفْتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَذْرٍ كَانَ عَلَى أُمِّهِ فَتُوُفِّيَتْ قَبْلَ أَنْ تَقْضِيَهُ فَأَفْتَاهُ أَنْ يَقْضِيَهُ عَنْهَا
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
সা'দ ইবনু ‘উবাদাহ্ (রাঃ) নবী (ﷺ) এর নিকট ফাতাওয়া জানতে চাইলেন যে, তাঁর মা একটি মানত করেছিল, কিন্তু তা আদায় করার পূর্বেই মৃত্যুবরণ করেন। তখন তিনি (ﷺ) ফাতাওয়া দিলেন, তাঁর পক্ষ থেকে তুমি তা আদায় করে দাও।
[১] সহীহ : বুখারী ৬৬৯৮, মুসলিম ১৬৩৮, নাসায়ী ৩৬৫৯, তিরমিযী ১৫৪৬, ইবনু মাজাহ ২১৩২।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
