১৫/১. অধ্যায়ঃ
মানত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৪৩৬-[১১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৪৩৬-[১১]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ نَذَرَ نَذْرًا لم يسمه فَكَفَّارَتُهُ كَفَّارَةُ يَمِينٍ. وَمَنْ نَذَرَ نَذْرًا لَا يُطِيقُهُ فَكَفَّارَتُهُ كَفَّارَةُ يَمِينٍ. وَمَنْ نَذَرَ نَذْرًا أَطَاقَهُ فَلْيَفِ بِهِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَه وَوَقفه بَعضهم على ابْن عَبَّاس
ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি কোনো অমূলক জিনিসের মানৎ করল, তার কাফ্ফারাহ্ কসমের কাফ্ফারার ন্যায়। আর যে কোনো গুনাহের কাজের মানৎ করল, তার কাফ্ফারাও কসমের কাফ্ফারার ন্যায়। আর যে এমন কাজের মানৎ করল যা আদায় করার সে সামর্থ্য রাখে না, তার কাফ্ফারাও কসমের কাফ্ফারার ন্যায়। আর যে ব্যক্তি এমন কাজের মানৎ করল যা আদায় করার সামর্থ্য রাখে, তাহলে সে যেন অবশ্যই তা আদায় করে। (আবূ দাউদ ও ইবনু মাজাহ; কোনো কোনো রাবী এ হাদীসটিকে ইবনু 'আব্বাস (রাঃ)-এর ওপর মাওকূফ করেছেন)
[১] মারফূ‘ হিসেবে য‘ঈফ : আবূ দাঊদ ৩৩২২, ইবনু মাজাহ ২১২৮, য‘ঈফ আল জামি‘ ৫৮৬২।
