১৬/০. অধ্যায়ঃ
কিসাস (প্রতিশোধ) - প্রথম অনুচ্ছেদ
’কিসাস’ শব্দের অর্থ অনুগামী হওয়া, অনুসরণ করা। কিসাস এ নামকরণ এজন্য হয়েছে যে, নিহতের অভিভাবক প্রতিশোধ নেয়ার ক্ষেত্রে হত্যাকারীর ন্যায় আচরণ করে থাকে, অর্থাৎ তার কাজের অনুসরণ করে। তাই এ প্রতিশোধকে কিসাস বলা হয়। (মিরকাতুল মাফাতীহ)
মিশকাতুল মাসাবিহ : ৩৪৪৮-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৪৪৮-[৩]
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوَّلُ مَا يُقْضَى بَيْنَ النَّاسِ يَوْمَ الْقِيَامَةِ فِي الدِّمَاء»
‘আব্দুল্লাহ ইবনু মাস'ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : ক্বিয়ামাত দিবসে মানুষের মাঝে সর্বপ্রথম রক্তপাতের (হত্যার) ফায়সালা হবে।
[১] সহীহ : বুখারী ৬৮৬৪, মুসলিম ১৬৭৮, নাসায়ী ৩৯৯৩, ইবনু মাজাহ ২৬১৫, আহমাদ ৩৬৭৪, সহীহ আল জামি‘ ২৫৭৭, সহীহ আত্ তারগীব ২৪৩৫।
