১৬/০. অধ্যায়ঃ
কিসাস (প্রতিশোধ) - প্রথম অনুচ্ছেদ
’কিসাস’ শব্দের অর্থ অনুগামী হওয়া, অনুসরণ করা। কিসাস এ নামকরণ এজন্য হয়েছে যে, নিহতের অভিভাবক প্রতিশোধ নেয়ার ক্ষেত্রে হত্যাকারীর ন্যায় আচরণ করে থাকে, অর্থাৎ তার কাজের অনুসরণ করে। তাই এ প্রতিশোধকে কিসাস বলা হয়। (মিরকাতুল মাফাতীহ)
মিশকাতুল মাসাবিহ : ৩৪৫১-[৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৪৫১-[৬]
وَفِي رِوَايَةِ جُنْدُبِ بْنِ عَبْدِ اللَّهِ الْبَجَلِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كَيْفَ تَصْنَعُ بِلَا إِلَهَ إِلَّا اللَّهُ إِذَا جَاءَتْ يَوْمَ الْقِيَامَةِ؟» . قَالَهُ مِرَارًا. رَوَاهُ مُسلم
জুনদুব ইবনু ‘আব্দুল্লাহ আল বাজালী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : ক্বিয়ামাত দিবসে যখন 'লা- ইলা-হা ইল্লাল্লাহ তোমার বিরুদ্ধে (হত্যার) অভিযোগ করবে, তখন তুমি কি উত্তর দেবে? এ কথাটি তিনি (ﷺ) একাধিকবার উচ্চারণ করলেন। "
[১] সহীহ : মুসলিম ৯৭, সহীহ আল জামি‘ ৭৮৪৬।
