১৬/০. অধ্যায়ঃ
কিসাস (প্রতিশোধ) - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৪৮৪-[৩৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৪৮৪-[৩৯]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَعَانَ عَلَى قَتْلِ مُؤْمِنٍ شَطْرَ كَلِمَةٍ لَقِيَ اللَّهَ مَكْتُوبٌ بينَ عينيهِ آيسٌ من رَحْمَة الله» . رَوَاهُ ابْن مَاجَه
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলূল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি সামান্য কথার দ্বারাও কোনো মুমিনের হত্যার ব্যাপারে সহযোগিতা করল, সে এমন অবস্থায় আল্লাহ তা'আলার সাথে সাক্ষাৎ করবে যে, তার কপালের মধ্যে লেখা থাকবে- অর্থাৎ 'আল্লাহর রহমাত হতে নিরাশ'।
[১] য‘ঈফ : ইবনু মাজাহ ২৬২০, য‘ঈফ আত্ তারগীব ১৪৫২, য‘ঈফাহ্ ৫০৩। কারণ এর সনদে ইয়াযীদ বিন যিয়াদ আশ্ শামী মুনকিরুল হাদীস।
