১৬/১. অধ্যায়ঃ
দিয়াত (রক্তপণ) - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৪৯০-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৪৯০-[৫]
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: أَلَا إِنَّ دِيَةَ الْخَطَأِ شِبْهِ الْعَمْدِ مَا كَانَ بِالسَّوْطِ وَالْعَصَا مِائَةٌ مِنَ الإِبلِ: مِنْهَا أربعونَ فِي بطونِها أولادُها . رَوَاهُ النسائيُّ وَابْن مَاجَه والدارمي
‘আব্দুল্লাহ ইবনু 'আমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : জেনে রাখ, স্বেচ্ছায় হত্যার ন্যায় ভুলবশত হত্যা; যেমন- চাবুক অথবা লাঠির দ্বারা হত্যা করা হয়। তার দিয়াত (রক্তপণ) একশত উট, তন্মধ্যে চল্লিশটি হবে গর্ভবতী।
[১] হাসান : নাসায়ী ৪৭৯৩, আবূ দাঊদ ৪৫৪৭, ইবনু মাজাহ ২৬২৮, দারিমী ২৩৮৮, বুখারী ৬৮৯৫। তবে ইবনু মাজাহ এর সানাদটি দুর্বল।
