১৬/১. অধ্যায়ঃ
দিয়াত (রক্তপণ) - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৪৯৩-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৪৯৩-[৮]
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ: قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَوَاضِحِ خَمْسًا خَمْسًا مِنَ الْإِبِلِ وَفِي الْأَسْنَانِ خَمْسًا خَمْسًا مِنَ الْإِبِلِ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَالدَّارِمِيُّ وَرَوَى التِّرْمِذِيُّ وابنُ مَاجَه الْفَصْل الأول
আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যদি কারও আঘাতের কারণে ক্ষত তার শরীরের হাড্ডি প্রকাশ হয়, তার জন্য পাঁচটি উট এবং দাঁত ভাঙ্গার ক্ষেত্রে (প্রত্যেকটি দাঁতের জন্য) পাঁচটি উট আদায় করতে হবে।
[১] সহীহ : আবূ দউদ ৪৫৬৬, তিরমিযী ১৩৯০, নাসায়ী ৪৮৫৬, ইবনু মাজাহ ২৬৫৫, দারিমী ২৪১৭, ইরওয়া ২২৮৫, সহীহ আল জামি‘ ৪২৫৬।
