১৬/২. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৫২২-[১৩] - মানুষকে কষ্ট দেওয়ার পরিণতি

যে সব অপরাধের ক্ষতিপূরণ (জরিমানা) নেই - প্রথম অনুচ্ছেদ

মানুষকে কষ্ট দেওয়ার ভয়াবহ পরিণতি

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩৫২২-[১৩]

وَعَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ أَنَّ هشامَ بنَ حكيمٍ مَرَّ بِالشَّامِ عَلَى أُنَاسٍ مِنَ الْأَنْبَاطِ وَقَدْ أُقِيموا فِي الشَّمسِ وصُبَّ على رُؤوسِهِمُ الزَّيْتُ فَقَالَ: مَا هَذَا؟ قِيلَ: يُعَذَّبُونَ فِي الخَراجِ فَقَالَ هِشَامٌ: أَشْهَدُ لَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ اللَّهَ يُعَذِّبُ الَّذِينَ يُعذبونَ النَّاسَ فِي الدُّنْيَا». رَوَاهُ مُسلم

হিশাম ইবনু হাকীম (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন হিশাম ইবনু হাকীম (রাঃ) শাম (সিরিয়া) দেশে অনারব গ্রামের কিছু লোকেদের নিকট দিয়ে যাবার সময় দেখলেন যে, তাদেরকে রোদের মধ্যে দাঁড় করিয়ে মাথার উপর যায়তুনের তেল ঢালা হচ্ছিল। তিনি জিজ্ঞেস করলেন, তাদেরকে কি কারণে এরূপ শাস্তি দেয়া হচ্ছে? বলা হলো, রাষ্ট্রীয় কর দিতে অস্বীকৃতির কারণে তাদেরকে এরূপ শাস্তি দেয়া হচ্ছে। হিশাম (রাঃ) বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি নিশ্চয় রাসূলুল্লাহ (ﷺ) হতে শুনেছি যে, তিনি (ﷺ) বলেছেন : যারা দুনিয়াতে মানুষকে কষ্ট দেয়, আল্লাহ তা'আলা ঐ সমস্ত লোকেদেরকে (আখিরাতে) শাস্তি দিবেন।

[১] সহীহ : মুসলিম ২৬১৩, সহীহ আত্ তারগীব ২২৯২, আবূ দাঊদ ৩০৪৫, আহমাদ ১৫৩৩৪, সহীহ আল জামি‘ ১৯০০।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৫২২-[১৩]-এর সারসংক্ষেপ

এই হাদিসে হিশাম ইবনু হাকীম (রাঃ) এমন কিছু লোককে দেখেন, যাদের রোদের মধ্যে দাঁড় করিয়ে মাথায় যায়তুনের তেল ঢালা হচ্ছিল। কারণ হিসেবে বলা হলো, তারা রাষ্ট্রীয় কর দিতে অস্বীকার করেছে। তখন তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর একটি কথা স্মরণ করিয়ে দেন: যারা দুনিয়ায় মানুষকে কষ্ট দেয়, আল্লাহ তাদের শাস্তি দেবেন। এখানে মূল শিক্ষা হলো, শাস্তি বা প্রশাসনিক ব্যবস্থা থাকলেও তা যেন যুলুমে পরিণত না হয়। হাদিসটি বিশেষ করে ক্ষমতাধর মানুষদের সতর্ক করে। “মানুষকে কষ্ট দেওয়া”, “যুলুমের শাস্তি”, “ক্ষমতার অপব্যবহার” এসব কীওয়ার্ড এই হাদিসের সঙ্গে গভীরভাবে জড়িত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ক্ষমতা থাকলেই মানুষকে কষ্ট দেওয়ার অধিকার তৈরি হয় না।
  • দুনিয়ায় অন্যায় শাস্তি আখিরাতে জবাবদিহির কারণ হতে পারে।
  • দুর্বল মানুষের প্রতি আচরণে আল্লাহভীতি থাকা দরকার।
  • শাসন ও আদায়ে ন্যায় বজায় রাখা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন