১৬/৬. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৫৩৬-[৩] - কিসাস (প্রতিশোধ)
মুরতাদ এবং গোলযোগ সৃষ্টিকারীকে হত্যা করা প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৩৫৩৬-[৩]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩৫৩৬-[৩]
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَكُونُ أُمَّتِي فِرْقَتَيْنِ فَيَخْرُجُ مِنْ بَيْنِهِمَا مَارِقَةٌ يَلِي قَتْلَهُمْ أولاهم بِالْحَقِّ». رَوَاهُ مُسلم
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমার উম্মতের মধ্যে দুটি দল থাকবে। তন্মধ্যে আরও একটি (তৃতীয়) দল আবির্ভূত হবে। উম্মতের প্রথম দুটি দলের মাঝে যে দল হকের অধিক নিকটবর্তী হবে, সে দল তৃতীয় দলকে হত্যা করবে।
[১] সহীহ : মুসলিম ১০৬৪, আবূ দাঊদ ৪৬৬৭, আহমাদ ১১২৭৫, সহীহ আল জামি‘ ২৯৯৭।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
