১৭/০. অধ্যায়ঃ
চোরের হাত কাটা প্রসঙ্গ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৬০২-[১৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৬০২-[১৩]
وَعَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم قَالَ فِي السَّارِقِ: «إِنْ سَرَقَ فَاقْطَعُوا يَدَهُ ثُمَّ إِنْ سَرَقَ فَاقْطَعُوا رِجْلَهُ ثُمَّ إِنْ سَرَقَ فَاقْطَعُوا يَدَهُ ثُمَّ إِنْ سَرَقَ فَاقْطَعُوا رِجْلَهُ» . رَوَاهُ فِي شرح السّنة
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) চোর সম্পর্কে বলেছেন : যদি কেউ চুরি করে তাহলে প্রথম তার (ডান) হাত কেটে দাও। যদি সে পুনরায় চুরি করে তাহলে তার (বাম) পা কেটে দাও। অতঃপর যদি সে পুনরায় চুরি করে তাহলে তার (বাম হাত) কেটে দাও। আবার যদি সে (চতুর্থবার) চুরি করে তাহলে তার (ডান) পা কেটে দাও।
[১] মাওযূ‘ : শারহুস্ সুন্নাহ্ ২৬০২, দারাকুত্বনী ৩৩৫৯। কারণ এর সনদে ওয়াকিদী একজন মিথ্যুক রাবী।
