১৭/২. অধ্যায়ঃ
মদ পানের দণ্ডবিধি - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৬১৭-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৬১৭-[৪]
عَنْ جَابِرٌ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ شَرِبَ الْخَمْرَ فَاجْلِدُوهُ فَإِنْ عَادَ فِي الرَّابِعَةِ فَاقْتُلُوهُ» قَالَ: ثُمَّ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ ذَلِكَ بِرَجُلٍ قَدْ شَرِبَ فِي الرَّابِعَةِ فَضَرَبَهُ وَلَمْ يقْتله. رَوَاهُ التِّرْمِذِيّ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : যে ব্যক্তি মদ পান করে তাকে চাবুক মারো। যদি সে (পর্যায়ক্রমে) চতুর্থবারও মদ পান করে, তাহলে তাকে হত্যা কর। রাবী বলেন, অতঃপর একদিন জনৈক ব্যক্তিকে নবী (ﷺ) এর নিকট উপস্থিত করা হলো, যে চতুর্থবার মদ পান করেছে। তখন তিনি (ﷺ) তাকে প্রহার করলেন কিন্তু হত্যা করেননি।
[১] সহীহ : তিরমিযী ১৪৪৪, সহীহ আত্ তারগীব ২৩৮১।
