১৮/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৭০২-[৪২] - প্রশাসন ও বিচারকার্য
প্রশাসন ও বিচারকার্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৩৭০২-[৪২]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩৭০২-[৪২]
وَعَن المقدامِ بن معْدي كِربَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَرَبَ عَلَى مَنْكِبَيْهِ ثُمَّ قَالَ: «أَفْلَحْتَ يَا قُدَيْمُ إِنْ مُتَّ وَلَمْ تَكُنْ أَمِيرًا وَلَا كَاتبا وَلَا عريفا». رَوَاهُ أَبُو دَاوُد
মিক্বদাম ইবনু মা'দীকারাব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কাঁধের উপর হাত রেখে অত্যন্ত আক্ষেপে বলেছেন: হে কুদায়ম! (মিক্বদাম-এর সংক্ষেপ) তুমি যদি আমীর, লেখক ও সরদার না হয়ে মৃত্যুবরণ করো; তাহলে তুমি সাফল্য লাভ করবে।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ২৯৩৩, আহমাদ ১৭২০৫, য‘ঈফাহ্ ১১৩৩, য‘ঈফ আত্ তারগীব ৪৮৫। কারণ এর সনদে সালিহ দুর্বল রাবী আর তার পিতা ইয়াহ্ইয়া একজন মাসতুর রাবী।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
