১৮/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৭০৪-[৪৪] - প্রশাসন ও বিচারকার্য
প্রশাসন ও বিচারকার্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৩৭০৪-[৪৪]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩৭০৪-[৪৪]
وَعَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَحَبَّ النَّاسِ إِلَى اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ وَأَقْرَبَهُمْ مِنْهُ مَجْلِسًا إِمَامٌ عَادِلٌ وَإِنَّ أَبْغَضَ النَّاسِ إِلَى اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ وَأَشَدَّهُمْ عَذَابًا» وَفِي رِوَايَةٍ: «وَأَبْعَدَهُمْ مِنْهُ مَجْلِسًا إِمَامٌ جَائِرٌ». رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কিয়ামত দিবসে আল্লাহর নিকট ন্যায়পরায়ণ শাসকই হবেন সর্বাধিক প্রিয় এবং সর্বোত্তম মর্যাদার অধিকারী। আর কিয়ামত দিবসে আল্লাহ তা'আলার নিকট জালিম শাসকই হবেন সর্বনিকৃষ্ট ও কঠোরতম আজাবের অধিকারী। অন্য এক বর্ণনাতে আছে, অত্যাচারী শাসক মর্যাদার আসনে আল্লাহর নিকট হতে অনেক দূরে।
[১] য‘ঈফ : আহমাদ ১১১৭৪, তিরমিযী ১৩২৯, শারহুস্ সুন্নাহ্ ২৪৭২। কারণ এর সনদে ‘আত্বিয়্যাহ্ আল আওফী একজন দুর্বল রাবী।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
