৩/২. অধ্যায়ঃ
পায়খানা-প্রস্রাবের আদব - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৭৫-[৪২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৭৫-[৪২]
وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ لَمَّا قَدِمَ وَفْدُ الْجِنِّ عَلَى النَّبِيّ ﷺ قَالُوا يَا رَسُوْلَ اللهِ انْهَ أُمَّتَكَ أَنْ يَسْتَنْجُوا بِعَظْمٍ أَوْ رَوْثَةٍ أَوْ حُمَمَةٍ فَإِنَّ اللهَ جَعَلَ لَنَا فِيهَا رِزْقًا قَالَ فَنَهى رَسُولُ اللهِ ﷺ عَنْ ذلِكَ. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ
ইবনু মাস্‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
জিনের প্রতিনিধি দল যখন নবী (ﷺ)-এর নিকট পৌঁছলেন, তখন তাঁর নিকট বললেন, হে আল্লাহর রাসূল! আপনার উম্মাতকে গোবর, হাড় ও কয়লা দিয়ে ঢিলা ব্যবহার করতে নিষেধ করে দিন। আল্লাহ তা‘আলা এগুলোকে আমাদের রিয্ক্ব হিসেবে নির্ধারণ করেছেন। অতএব রাসূল (ﷺ) এগুলো দ্বারা ইস্তিঞ্জা করতে নিষেধ করে দেন। [১]
[১] সহীহ : আবূ দাঊদ ৩৯।
