৩/৩. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৭৭-[২] - পাক-পবিত্রতা
মিসওয়াক করা প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ
سِوَاكٌ(সিওয়া-ক) শব্দটি মিসওয়াক করা এবং যার মাধ্যমে মিসওয়াক করা হয় উভয়কেই বুঝায়। তবে এখানেسِوَاكٌদ্বারা মিসওয়াক করা উদ্দেশ্য। ‘আল্লামা জাযারী বলেনঃ যেসব কাষ্ঠ খণ্ডের মাধ্যমে দাঁত মাজা হয় তাকেسِوَاكٌএবংمِسْوَاكٌবলে।
মিশকাতুল মাসাবীহ : ৩৭৭-[২]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩৭৭-[২]
وَعَنْ شُرَيْحِ بْنِ هَانِىْءٍ قَالَ سَأَلْتُ عَائِشَةَ بِأَيِّ شَيْءٍ كَانَ يَبْدَأُ رَسُوْلُ اللهِ ﷺ إِذَا دَخَلَ بَيْتَه قَالَتْ بِالسِّوَاك.رَوَاهُ مُسْلِمٌ
তাবি'ঈ শুরায়হ ইবনু হানী (রহঃ) হতে বর্ণিতঃ
একবার আমি উম্মুল মু’মিনীন ‘আয়িশাহ্ (রাঃ)- কে জিজ্ঞেস করলাম, বলুন তো রাসূলুল্লাহ (ﷺ)-এর ঘরে প্রবেশ করে প্রথমে কোন কাজটি করতেন? তিনি বললেন, মিসওয়াক। [১]
[১] সহীহ : মুসলিম ২৫৩।
