১৮/৪. অধ্যায়ঃ
বিচারকার্য এবং সাক্ষ্যদান - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৭৭৯-[২২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৭৭৯-[২২]
وَعَن خُريمِ بن فاتكٍ قَالَ: صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ فَلَمَّا انْصَرَفَ قَامَ قَائِمًا فَقَالَ: «عُدِلَتْ شَهَادَةُ الزُّورِ بِالْإِشْرَاكِ بِاللَّهِ» ثَلَاثَ مَرَّاتٍ. ثُمَّ قَرَأَ: (فَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الْأَوْثَانِ وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِ حُنَفَاءَ لِلَّهِ غَيْرَ مُشْرِكِينَ بهِ) رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه
খুরয়ম ইবনু ফাতিক (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) ফাজরের সালাত আদায় করে দাঁড়িয়ে তিনবার বললেন: মিথ্যা সাক্ষ্যদানকে আল্লাহর সাথে শিরক করার সমতুল্য করা হয়েছে। অতঃপর তিনি (ﷺ) এ আয়াত তিলাওয়াত করলেন: “মূর্তিপূজার অপবিত্রতা থেকে বেঁচে থাকো এবং মিথ্যা কথা থেকেও বিরত থাকো এমতাবস্থায় যে, বাতিলকে বর্জন করতঃ আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে, তাঁর সাথে কাউকে শারীক করবে না।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৩৫৯৯, তিরমিযী ২২৯৯, ইবনু মাজাহ ২৩৭২, য‘ঈফাহ্ ১১১০। কারণ এর সনদে হাবীব বিন আন-নু‘মান মাসতুর রাবী আর সুফ্ইয়ান আল উসফুরী মাজহূলুল হাল।
