১/০. অধ্যায়ঃ
ঈমান (বিশ্বাস) - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৮-[৩৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৮-[৩৭]
وَعَنْ جَابِرٍ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ : ثِنْتَانِ مُوْجِبَتَانِ قَالَ رَجُلٌ يَّا رَسُوْلَ اللهِ مَا الْمُوجِبَتَانِ؟ قَالَ : مَنْ مَاتَ يُشْرِكُ بِاللهِ شَيْئًا دَخَلَ النَّارَ وَمَنْ مَاتَ لَا يُشْرِكُ بِاللهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ. رَوَاهُ مُسْلِمٌ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: দুইটি বিষয় দু‘টি জিনিসকে (জান্নাত ও জাহান্নামকে) অনিবার্য করে দেয়। এক সহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! এ দু‘টি বিষয় কি? তিনি (ﷺ) বললেন, যে আল্লাহর সাথে কাউকে শারীক করে মৃত্যুবরণ করেছে সে অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। আর যে আল্লাহর সাথে কাউকে শারীক না করে মৃত্যুবরণ করেছে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। [১]
[১] সহীহ: মুসলিম ৯৩, আহমাদ ২৫২০০, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৩২৯৬।
