১৯/০. অধ্যায়ঃ
জিহাদ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৮২০-[৩৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৮২০-[৩৪]
وَعَنْ أَبِي أُمَامَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ لَمْ يَغْزُ وَلَمْ يُجَهِّزْ غَازِيًا أَوْ يَخْلُفْ غَازِيًا فِي أَهْلِهِ بِخَيْرٍ أَصَابَهُ اللَّهُ بِقَارِعَةٍ قَبْلَ يَوْمِ الْقِيَامَةِ» . رَوَاهُ أَبُو دَاوُد
আবূ উমামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন: যে ব্যক্তি নিজে জিহাদে অংশগ্রহণ করল না, মুজাহিদদের যুদ্ধাস্ত্রের ব্যবস্থাও করল না এবং কোনো মুজাহিদের অবর্তমানে তার পরিবার-পরিজনের তত্ত্বাবধান (দেখাশোনা) করল না, আল্লাহ তা'আলা তাকে ক্বিয়ামাতের পূর্বে (দুনিয়াতেই) কঠিন বিপদাপদে নিপতিত করবেন।
[১] হাসান : আবূ দাঊদ ২৫০৩, দারিমী ২৪৬২, রিয়াযুস্ সলিহীন ১৩৫৬।
