১৯/০. অধ্যায়ঃ
জিহাদ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৮৩১-[৪৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৮৩১-[৪৫]
وَعَنْ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «رِبَاطُ يَوْمٍ فِي سَبِيلِ اللَّهِ خَيْرٌ مِنْ أَلْفِ يَوْمٍ فِيمَا سِوَاهُ مِنَ الْمَنَازِلِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَالنَّسَائِيّ
উসমান (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহর পথে একদিনের সীমান্ত পাহারা দেয়া, অন্য সকল পুণ্যকর্মের তুলনায় এক হাজার দিনের চেয়ে উত্তম।
[১] হাসান : নাসায়ী ৩১৬৯, তিরমিযী ১৬৬৭, মুসনাদ আহমাদ ৪৭০, সহীহ আত্ তারগীব ১২২৪।
