১৯/১. অধ্যায়ঃ
যুদ্ধাস্ত্রের প্রস্তুতিকরণ - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৮৬৩-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৮৬৩-[৩]
وَعَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم يقولُ: «مَنْ علِمَ الرَّميَ ثمَّ تَرَكَهُ فَلَيْسَ مِنَّا أَوْ قَدْ عَصَى» . رَوَاهُ مُسلم
উক্ত রাবী (‘উক্ববাহ্ ইবনু ‘আমির (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)- কে বলতে শুনেছি। তিনি (ﷺ) বলেছেন, যে ব্যক্তি তীরন্দাজী শিক্ষা গ্রহণ করে তা পরিহার (চর্চা না) করে, সে আমাদের দলভুক্ত নয়, অথবা সে নাফরমানি করল।
[১] সহীহ : মুসলিম ১৯১৯, সহীহাহ্ ৩৪৪৮, সহীহ আল জামি‘ ৬৩৯৫, সহীহ আত্ তারগীব ১২৯৩।
