১৯/১. অধ্যায়ঃ
যুদ্ধাস্ত্রের প্রস্তুতিকরণ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৮৮২-[২২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৮৮২-[২২]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدًا مَأْمُورًا مَا اخْتَصَّنَا دُونَ النَّاسِ بِشَيْءٍ إِلَّا بِثَلَاثٍ: أَمَرَنَا أَنْ نُسْبِغَ الْوُضُوءَ وَأَنْ لَا نَأْكُلَ الصَّدَقَةَ وَأَنْ لَا نَنْزِيَ حمارا على فرس. رَوَاهُ التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) ছিলেন একজন নির্দেশপ্রাপ্ত বান্দা। তিনি (ﷺ) আমাদের (আহলে বায়তের) জন্য তিনটি কাজ ব্যতীত অন্য কোনো বিষয়ে বিশেষ কোনো নির্দেশ দেননি। আর তা হলো তিনি (ﷺ) আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমরা যেন পূর্ণাঙ্গরূপে ওজু করি, আমরা যেন সদাক্বাহ্ না খাই এবং ঘোড়া-গাধার মিলনে প্রজনন না ঘটাই।
[১] সহীহ : আবূ দাঊদ ৮০৮, নাসায়ী ১৪১, তিরমিযী ১৭০১, আহমাদ ২২৩৮।
