১৯/১. অধ্যায়ঃ
যুদ্ধাস্ত্রের প্রস্তুতিকরণ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৮৮৫-[২৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৮৮৫-[২৫]
وَعَنْ هُودِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ عَن جدِّهِ مِزيدةَ قَالَ: دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْفَتْحِ وَعَلَى سَيْفِهِ ذَهَبٌ وَفِضَّةٌ. رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ: هَذَا حَدِيث غَرِيب
হূদ ইবনু আব্দুল্লাহ ইবনু সা'দ তার দাদা অথবা নানা মাযীদাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মাক্কাহ্ বিজয়ের দিন যখন মাক্কায় প্রবেশ করছেন তখন তাঁর তরবারির বাঁটের মধ্যে স্বর্ণ ও রৌপ্যখচিত ছিল।
[১] য‘ঈফ : তিরমিযী ১৬৯০। কারণ এর সনদে হূদ বিন ‘আবদুল্লাহ বিন সা‘দ একজন মাজহূল রাবী।
