১৯/১. অধ্যায়ঃ
যুদ্ধাস্ত্রের প্রস্তুতিকরণ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৮৮৮-[২৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৮৮৮-[২৮]
وَعَنْ مُوسَى بْنِ عُبَيْدَةَ مَوْلَى مُحَمَّدِ بْنِ الْقَاسِمِ قَالَ: بَعَثَنِي مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ إِلَى الْبَرَاءِ بْنِ عَازِبٍ يَسْأَلُهُ عَنْ رَايَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: كَانَتْ سَوْدَاءَ مُرَبَّعَةً مِنْ نَمِرَةٍ. رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد
বারা ইবনু 'আযিব (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন মুহাম্মাদ ইবনু ক্বাসিম- এর মুক্তকৃত গোলাম আমাকে বারা ইবনু 'আযিব (রাঃ)-এর নিকট রাসূলুল্লাহ (ﷺ) এর পতাকার (বর্ণের) ব্যাপারে জিজ্ঞেস করার জন্য পাঠিয়েছিলেন। তিনি (ﷺ) বলেন, তা চতুষ্কোণ বিশিষ্ট কৃষ্ণ (কালো) বর্ণের যা নামিরাহ্ চাদর দ্বারা তৈরি ছিল।
[১] হাসান লিগয়রিহী : আবূ দাঊদ ২৫৯১, তিরমিযী ১৬৮০, আহমাদ ১৮৬২৭।
