১৯/১. অধ্যায়ঃ

যুদ্ধাস্ত্রের প্রস্তুতিকরণ - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৮৯১-[৩১]

وَعَن عَليّ قَالَ: كَانَتْ بِيَدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَوْسٌ عَرَبِيَّةٌ فَرَأَى رَجُلًا بِيَدِهِ قَوْسٌ فَارِسِيَّةٌ قَالَ: «مَا هَذِهِ؟ أَلْقِهَا وَعَلَيْكُمْ بِهَذِهِ وَأَشْبَاهِهَا وَرِمَاحِ الْقَنَا فَإِنَّهَا يُؤَيِّدُ اللَّهُ لَكُمْ بِهَا فِي الدِّينِ وَيُمَكِّنُ لَكُمْ فِي البلادِ» . رَوَاهُ ابْن مَاجَه

’আলী (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাতে ’আরবীয় একটি ধনুক ছিল। তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দেখতে পেলেন অপর লোকের হাতে একটি পারস্যের (ইরানের) প্রস্তুতকৃত ধনুক। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, তোমার হাতে এটা কি? তা ফেলে দাও (ব্যবহার করো না)। তোমাদের এ ধরনের ’আরবীয় ধনুক এবং উন্নতমানের বর্শা ব্যবহার করা উচিত। কেননা এর মাধ্যমে আল্লাহ তা’আলা তোমাদেরকে (দীনের পথে) সাহায্য করবেন এবং তোমাদেরকে বিভিন্ন দেশে-শহরে-নগরে প্রতিষ্ঠিত করবেন।

[১] খুবই দুর্বল : ইবনু মাজাহ ২৮১০, য‘ঈফাহ্ ১৪৯৯, য‘ঈফ আল জামি‘ ৫২৩১। কারণ এর সনদে ‘আবদুল্লাহ বিন বুস্র একজন দুর্বল রাবী আর আশ্‘আস বিন সা‘ঈদ একজন মাতরূক রাবী।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন