১৯/২. অধ্যায়ঃ
সফরের নিয়ম-শৃঙ্খলা - প্রথম অনুচ্ছেদ
শব্দটির অর্থ আমিরের পদ গ্রহণ করা বা চিহ্ন ইত্যাদি। (আরবি) দ্বারা এখানে উদ্দেশ্য শার্’ঈ আদালত
মিশকাতুল মাসাবিহ : ৩৯০৪-[১৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৯০৪-[১৩]
وَعَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا دَخَلْتَ لَيْلًا فَلَا تَدَخُلْ عَلَى أهلك حَتَّى تستحد المغيبة وتمتشط الشعثة»
উক্ত রাবী (জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন: (সফর হতে ফিরে) যখন তুমি রাতে ঘরে প্রবেশ করতে ইচ্ছা করবে, তখন তুমি স্বীয় স্ত্রীর কাছে যেয়ো না। যতক্ষণ না স্বামী-সংস্রবহীনা স্ত্রী পরিষ্কার-পরিচ্ছন্ন হতে পারে এবং অবিন্যস্ত মাথায় চিরুনী দিয়ে পরিপাটি হতে পারে।
[১] সহীহ : বুখারী ৫২৪৬, মুসলিম ৭১৫, আহমাদ ১৪১৪৮, সহীহ আল জামি‘ ৭২৫।
