১৯/২. অধ্যায়ঃ
সফরের নিয়ম-শৃঙ্খলা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৯০৮-[১৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৯০৮-[১৭]
عَن صخْرِ بن وَداعةَ الغامِديِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا» وَكَانَ إِذا بعثَ سريَّةً أوْ جَيْشًا بَعَثَهُمْ مِنْ أَوَّلِ النَّهَارِ وَكَانَ صَخْرٌ تَاجِرًا فَكَانَ يَبْعَثُ تِجَارَتَهُ أَوَّلَ النَّهَارِ فَأَثْرَى وَكَثُرَ مالُه. رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد والدارمي
সখ্র ইবনু ওয়াদা'আহ্ আল গামিদী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) দোয়া করেন: হে আল্লাহ! আমার উম্মাতকে ভোরে বারাকাত ও প্রাচুর্য দান কর। রাবী বলেন, তিনি (ﷺ) যখনই কোনো ছোট বা বড় সেনাদল পাঠাতেন, তখন তা দিনের প্রথমাংশেই পাঠাতেন।বর্ণনাকারী সর একজন ব্যবসায়ী ছিলেন। সুতরাং তিনিও তার ব্যবসা-বাণিজ্যের মালামাল দিনের প্রথমভাগেই পাঠাতেন। ফলে তিনি প্রচুর ধনবান ও সম্পদশালী হয়েছিলেন।
[১] সহীহ : আবূ দাঊদ ২৬০৬, তিরমিযী ১২১২, ইবনু মাজাহ ২২৩৬, দারিমী ২৪৭৯, সহীহ আল জামি‘ ১৩০০, সহীহ আত্ তারগীব ১৬৯৩।
