১৯/৪. অধ্যায়ঃ
যুদ্ধাভিযানে হত্যার বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৯৪৬-[১০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৯৪৬-[১০]
وَعَن أبي أَسِيدٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَنَا يَوْمَ بَدْرٍ حِينَ صَفَفَنَا لِقُرَيْشٍ وَصَفُّوا لَنَا: «إِذَا أَكْثَبُوكُمْ فَعَلَيْكُمْ بِالنَّبْلِ» . وَفِي رِوَايَةٍ: «إِذَا أَكْثَبُوكُمْ فَارْمُوهُمْ وَاسْتَبْقُوا نَبْلَكُمْ» . رَوَاهُ الْبُخَارِيُّ وَحَدِيث سعد: «هُوَ تُنْصَرُونَ» سَنَذْكُرُهُ فِي بَابِ «فَضْلِ الْفُقَرَاءِ» . وَحَدِيثُ الْبَرَاءِ: بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَهْطًا فِي بَابِ «الْمُعْجِزَاتِ» إِنْ شَاءَ اللَّهُ تَعَالَى
আবূ উসায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
বদরের যুদ্ধের দিন যখন আমরা সারিবদ্ধ হয়ে কুরায়শদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম এবং তারাও আমাদের মুকাবিলায় সারিবদ্ধ হয়েছিল, তখন নবী (ﷺ) আমাদেরকে নির্দেশ দিলেন, যখন তারা তোমাদের খুব সন্নিকটবর্তী হবে তখনই তাদের ওপর তীর নিক্ষেপ করবে। অপর এক বর্ণনায় আছে, যখনই তারা তোমাদের খুব কাছাকাছি এসে যাবে, তখনই তীর ছুঁড়তে থাকবে এবং কিছু তীর সংরক্ষিত রাখবে। মিশকাত গ্রন্থকার বলেন, মূল মাসাবীহ গ্রন্থে সা'দ (রাঃ)-এর হাদীস যার প্রথম বাক্য “তোমরা কি সাহায্যপ্রাপ্ত?” তা আমি ফাকীরদের ফাযীলাত” অধ্যায়ে এবং অপর একটি হাদীস বারা (রাঃ) হতে বর্ণিত, “রাসূলুল্লাহ (ﷺ) এক সময় একটি দল পাঠিয়েছিলেন” হাদীসটি আমি ইন্শা-আল্ল-হ “মু'জিযা”র অধ্যায়ে বর্ণনা করব।
[১] সহীহ : বুখারী ২৯০০।
