১৯/৪. অধ্যায়ঃ
যুদ্ধাভিযানে হত্যার বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৯৪৮-[১২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৯৪৮-[১২]
وَعَن الْمُهلب أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنْ بَيَّتَكُمُ الْعَدُوُّ فَلْيَكُنْ شِعَارُكُمْ: حم لَا ينْصرُونَ . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد
মুহাল্লাব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: (খন্দাকের যুদ্ধের সময়) শত্রুরা যদি রাতের বেলায় তোমাদের ওপর আক্রমণ করে, তখন তোমাদের সাংকেতিক ধ্বনি হবেحٰمٓ لَا ينْصَرُوْنَ ’হা-মীম্ লা- ইউনসারূন’।
[১] সহীহ : আবূ দাঊদ ২৫৯৭, তিরমিযী ১৬৮২, আহমাদ ১৬৬১৫, সহীহাহ্ ৩০৯৭, সহীহ আল জামি‘ ১৪১৪। তবে আহমাদ-এর সানাদটি দুর্বল।
