১৯/৪. অধ্যায়ঃ
যুদ্ধাভিযানে হত্যার বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৯৫০-[১৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৯৫০-[১৪]
وَعَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ قَالَ: غَزَوْنَا مَعَ أبي بكر زمن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فبيَّتْناهُم نَقْتُلُهُمْ وَكَانَ شِعَارُنَا تِلْكَ اللَّيْلَةَ: أَمِتْ أَمِتْ. رَوَاهُ أَبُو دَاوُد
সালামাহ্ ইবনুল আক্ওয়া (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আমরা নবী (ﷺ)- এর সময় আবূ বাক্রাহ (রাঃ)-এর নেতৃত্বে এক অভিযানে শত্রুর ওপর রাতের বেলায় আক্রমণ করি, তখন আমাদের সংকেত ছিল “আমিত আমিত” অর্থাৎ- (হে আল্লাহ!) শত্রুদেরকে ধ্বংস কর (মৃত্যু দাও)।
[১] হাসান : আবূ দাঊদ ২৬৩৮, আহমাদ ১৬৪৯৮।
