১৯/৫. অধ্যায়ঃ
যুদ্ধবন্দীদের বিধিমালা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৯৭৬-[১৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৯৭৬-[১৭]
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: بَعَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَالِدَ بْنَ الْوَلِيدِ إِلَى بَنِي جَذِيمَةَ فَدَعَاهُمْ إِلَى الْإِسْلَامِ فَلَمْ يُحْسِنُوا أَنْ يَقُولُوا: أَسْلَمْنَا فَجَعَلُوا يَقُولُونَ: صَبَأْنَا صَبَأْنَا فجعلَ خالدٌ يقتلُ ويأسِرُ وَدَفَعَ إِلَى كُلِّ رَجُلٍ مِنَّا أَسِيرَهُ حَتَّى إِذَا كَانَ يَوْمٌ أَمَرَ خَالِدٌ أَنْ يَقْتُلَ كُلُّ رَجُلٍ مِنَّا أَسِيرَهُ فَقُلْتُ: وَاللَّهِ لَا أَقْتُلُ أَسِيرِي وَلَا يَقْتُلُ رَجُلٌ مِنْ أَصْحَابِي أسيره حَتَّى قدمنَا إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فذكرناهُ فَرَفَعَ يَدَيْهِ فَقَالَ: «اللَّهُمَّ أَنِّي أَبْرَأُ إِلَيْكَ مِمَّا صنعَ خالدٌ» مرَّتينِ. رَوَاهُ البُخَارِيّ
ইবনু উমার (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন নবী (ﷺ) খালিদ ইবনু ওয়ালীদ (রাঃ)-কে বানী জাযীমাহ্-এর বিরুদ্ধে অভিযানে পাঠালেন। অতঃপর তিনি তাদেরকে ইসলাম গ্রহণের আহ্বান জানালেন। কিন্তু তারা “আমরা ইসলাম গ্রহণ করেছি” সঠিকভাবে বাক্যটি উচ্চারণ না করে “আমরা স্বীয় ধর্ম ত্যাগ করেছি” এ বাক্যটি উচ্চারণ করতে থাকে। এমতাবস্থায় খালিদ (রাঃ) তাদেরকে হত্যা ও বন্দী করতে লাগলেন এবং বন্দীদেরকে আমাদের প্রত্যেকের মধ্যে বণ্টন করে দিলেন। একদিন তিনি আমাদের প্রত্যেককে স্বীয় বন্দীদেরকে হত্যার নির্দেশ দিলেন। আমি (বর্ণনাকারী) বললাম, আল্লাহর কসম! আমি আমার বন্দীকে হত্যা করব না এবং আমার সাথীরাও কেউ তাদের বন্দীকে হত্যা করবে না। অতঃপর ঘটনাটি আদ্যোপান্ত নবী (ﷺ) এর নিকট বর্ণনা করলাম। এতদশ্রবণে তিনি (ﷺ) তাঁর দু' হাত উপরে উঠিয়ে বললেন, হে আল্লাহ! খালিদ-এর কৃত অপরাধ হতে আমি তোমার নিকট আমার দায়মুক্তি ঘোষণা করছি। এভাবে দু'বার বললেন।
[১] সহীহ : বুখারী ৪৩৩৯, নাসায়ী ৫৪০৫, আহমাদ ৬৩৮২।
