১৯/৭. অধ্যায়ঃ
গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪০০৬-[২২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪০০৬-[২২]
وَعَن محمع بن جاريةَ قَالَ: قُسِمَتْ خَيْبَرُ عَلَى أَهْلِ الْحُدَيْبِيَةِ فَقَسَمَهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَمَانِيَةَ عَشَرَ سَهْمًا وَكَانَ الْجَيْشُ أَلْفًا وَخَمْسَمِائَةٍ فِيهِمْ ثَلَاثُمِائَةِ فَارِسٍ فَأُعْطِيَ الْفَارِسُ سَهْمَيْنِ وَالرَّاجِلُ سَهْمًا رَوَاهُ أَبُو دَاوُدَ وَقَالَ: حَدِيثُ ابْنِ عُمَرَ أصح فَالْعَمَل عَلَيْهِ وَأَتَى الْوَهْمُ فِي حَدِيثِ مُجَمِّعٍ أَنَّهُ قَالَ: أَنَّهُ قَالَ: ثَلَاثُمِائَةِ فَارِسٍ وَإِنَّمَا كَانُوا مِائَتَيْ فَارس
মুজাম্মা ইবনু জারিয়াহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
হুদায়বিয়ার সন্ধিতে যেসব সহাবী উপস্থিত ছিলেন, খায়বার যুদ্ধের মালে গনীমাত তাদের মধ্যে বণ্টন করা হয়। রাসূলুল্লাহ (ﷺ) তা ১৮ (আঠারো) ভাগে বণ্টন করেন। সৈন্য সংখ্যা ছিল পনেরশ। তন্মধ্যে অশ্বারোহী ছিলেন তিনশত। অতএব অশ্বারোহীদেরকে দু'ভাগে এবং পদাতিকগণকে একভাগ হিসেবে প্রদান করেন।ইমাম আবূ দাউদ বলেন: 'আবদুল্লাহ ইবনু উমার (রাঃ)-এর এ হাদীসটি অধিক গ্রহণযোগ্য। এ হাদীস বর্ণনাকারী ভুলক্রমে অশ্বারোহী সৈন্যের সংখ্যা তিনশ বলেছেন, অথচ তারা ছিলেন মাত্র দু'শ।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ২৭৩৬, আহমাদ ১৫৪৭০।
