১৯/৭. অধ্যায়ঃ
গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪০১১-[২৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪০১১-[২৭]
وَعَنْ يَزِيدَ بْنِ خَالِدٍ: أَنِّ رَجُلًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُوُفِّيَ يَوْمَ خَيْبَرَ فَذَكَرُوا لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «صَلُّوا عَلَى صَاحِبِكُمْ» فَتَغَيَّرَتْ وُجُوهُ النَّاسِ لِذَلِكَ فَقَالَ: «إِنَّ صَاحِبَكُمْ غَلَّ فِي سَبِيلِ اللَّهِ» فَفَتَّشْنَا مَتَاعَهُ فَوَجَدْنَا خَرَزًا مِنْ خَرَزِ يَهُودَ لَا يُسَاوِي دِرْهَمَيْنِ. رَوَاهُ مَالك وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
ইয়াযীদ ইবনু খালিদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এর জনৈক সহাবী খায়বারের যুদ্ধের দিন মৃত্যুবরণ করেন। রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এ সংবাদ পৌঁছলে, তিনি (ﷺ) বললেন: তোমরা তোমাদের সহযোদ্ধার জানাযাহ্ আদায় করে নাও। এ নির্দেশ শুনে উপস্থিত লোকজনের মুখমণ্ডল বিবর্ণ আকার ধারণ করল। এমতাবস্থায় তিনি (ﷺ) বললেন: তোমাদের এ সঙ্গী আল্লাহর পথে (গনীমাতের মাল) খিয়ানাত করেছে। (বর্ণনাকারী বলেন) অতঃপর আমরা তার আসবাবপত্র তল্লাশি করলাম, তখন তাতে ইয়াহুদীদের একটি হার পেলাম, যার মূল্য দুই দিরহামের মূল্যমানও ছিল না।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ২৭১০, নাসায়ী ১৯৫৯, ইবনু মাজাহ ২৮৪৮, ইরওয়া ৭২৬, আহমাদ ১৭০৩১, মালিক ১০১০। আলবানী (রহঃ) বলেনঃ এর সনদে আবূ ‘আমরাহ্ একজন মাজহূল রাবী।
