১৯/৭. অধ্যায়ঃ
গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪০১৮-[৩৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪০১৮-[৩৪]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَنَفَّلَ سيفَه ذَا الفَقارِ يومَ بدْرٍ رَوَاهُ أَحْمد وَابْن مَاجَهْ وَزَادَ التِّرْمِذِيُّ وَهُوَ الَّذِي رَأَى فِيهِ الرُّؤْيَا يَوْم أحد
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বাদ্র যুদ্ধের দিন যুলফাক্বার নামক তরবারি নিজের জন্য গনীমাত হতে নাফল হিসেবে গ্রহণ করেছেন। ইমাম তিরমিযী অতিরিক্ত এটাও বর্ণনা করেছেন যে, এটা হলো সেই তরবারি যা তিনি (ﷺ) উহুদ যুদ্ধের দিন স্বপ্নে দেখেছেন।
[১] হাসান : তিরমিযী ১৫৬১, ইবনু মাজাহ ২৮০৮, আহমাদ ২৪৪৫।
