২১/০. অধ্যায়ঃ
খাদ্য - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪২৩৮-[৮০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪২৩৮-[৮০]
عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَادَ أَنْ يَشْتَرِيَ غُلَامًا فَأَلْقَى بَيْنَ يَدَيْهِ تَمْرًا فَأَكَلَ الْغُلَامُ فَأَكْثَرَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ كَثْرَةَ الْأَكْلِ شُؤْمٌ» . وَأَمَرَ بِرَدِّهِ. رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شعب الْإِيمَان
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
এক সময় রাসূলুল্লাহ (ﷺ) একটি গোলাম ক্রয় করতে ইচ্ছা করলেন, তখন তিনি তার সম্মুখে কিছু খেজুর ঢেলে দিলেন। সে অধিক পরিমাণে খেয়ে ফেলল। (এটা দেখে) রাসূলুল্লাহ (ﷺ) বললেন : বেশি খাওয়া অশুভ (অকল্যাণকর)। অতএব গোলামকে ফেরত দিতে নির্দেশ দিলেন।
[১] য‘ঈফ : শু‘আবুল ঈমান লিল বায়হাক্বী ৫৬৬১, য‘ঈফুল জামি‘১৯১১, আল জামি‘উস্ সগীর ৪৭২১। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘আবূ ইসপদকব আশ্ শায়বানী’’ নামে একজন য‘ঈফ রাবী আছে। ইনি ইবরাহীম ইবনু হারাসাহ্ নামেও পরিচিত। তার কুন্ইয়াত বা উপনাম হলো ‘আলী ইবনু জা‘দ। ইনি একজন য‘ঈফ রাবী। বিস্তারিত দেখুন- সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ৫৮১০।
