৩/৪. অধ্যায়ঃ
ওজুর নিয়ম-কানুন - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪২৪-[৩৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪২৪-[৩৪]
وَعَنْ عُثْمَانَ قَالَ اِنَّ رَسُوْلَ اللهِ ﷺ تَوَضَّأَ ثَلَاثًا ثَلَاثًا وَقَالَ هذَا وُضُوْئِيْ وَوُضُوْءِ الْأَنْبِيَاءِ قَبْلِيْ وَوُضُوْءِ إبْرَاهِيْمَ. رَوَاهُمَا رَزِيْن وَّالنَّوَوِىُّ ضَعَّفَ الثَّانِيْ فِىْ شَرحِ مُسْلِمٍ
উসমান (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) তিন তিনবার করে ওজুর অঙ্গগুলো ধুয়েছেন। এরপর তিনি বলেছেন, এটা হল আমার ও আমার আগের নবীগণের উযূ এবং ইবরাহীম (আঃ) এর ওজু। [১]এ হাদীস দুইটি ইমাম রযীন বর্ণনা করেছেন। ইমাম নাবাবী শারহে মুসলিমে দ্বিতীয় হাদীসটিকে দুর্বল বলেছেন।
[১] ইবনু হিব্বান হাদীসটি ‘‘আল মাজরূহীন’’-এর ২/১৬১-৬২-তে ইবনু ‘উমার (রাঃ)-এর উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছেন আর وَوُضُوْءِ إبْرَاهِيْمَ অংশটুকু ব্যতীত বাকী হাদীস আলবানী (রহঃ) সহীহ বলেছেন, (সিলসিলাহ্ আস্ সহীহাহ্ ২৬১)।
