২১/১. অধ্যায়ঃ
অতিথি আপ্যায়ন প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪২৪৩-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪২৪৩-[১]
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يُؤْذِ جَارَهُ وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ» . وَفِي رِوَايَةٍ: بَدَلَ «الْجَارِ» وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَصِلْ رحِمَه
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সে যেন অবশ্যই মেহমানের সম্মান করে। আর যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আর যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সে যেন অবশ্যই ভালো কথা বলে, নতুবা যেন চুপ থাকে৷অপর এক বর্ণনায় “প্রতিবেশীর স্থলে রয়েছে, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সে যেন অবশ্যই আত্মীয়ের হাক্ব আদায় করে।
[১] সহীহ : বুখারী ৬১৩৫, ৬৪৩৮; মুসলিম (৪৮)-১৪, মুসনাদে আহমাদ ৬৬২১, তিরমিযী ১৯৬৭, ২৫০০; ইরওয়া ২৫২৫, আবূ দাঊদ ৩৭৪৮, ৫১৫৪; ইবনু মাজাহ ৩৬৭৫, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৫১৮, মুসান্নাফ ‘আবদুর রায্যাক ১৯৭৪৬, সহীহ ইবনু হিব্বান ৫০৬, দারিমী ২০৩৬, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৩৭৭৮, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৭১০৬।
