২১/১. অধ্যায়ঃ
অতিথি আপ্যায়ন প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪২৪৫-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪২৪৫-[৩]
وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: قَلْتُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّك تبعثنا فتنزل بِقَوْمٍ لَا يُقْرُونَنَا فَمَا تَرَى؟ فَقَالَ لَنَا: «إِنْ نَزَلْتُمْ بِقَوْمٍ فَأَمَرُوا لَكُمْ بِمَا يَنْبَغِي لِلضَّيْفِ فَاقْبَلُوا فَانْ لَمْ يَفْعَلُوا فَخُذُوا مِنْهُمْ حق الضَّيْف الَّذِي يَنْبَغِي لَهُم»
‘উক্ববাহ্ ইবনু ‘আমির (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-কে জিজ্ঞেস করলাম : আপনি আমাদেরকে কোথাও পাঠালে আমরা যদি এমন এক জনপদে গিয়ে পৌঁছি, যারা আমাদের মেহমানদারী করছে না। এমতাবস্থায় (আমাদের করণীয় সম্পর্কে) আপনার অভিমত কী? তখন তিনি (ﷺ) আমাদেরকে বললেন : যদি তোমরা কোন জনপদে অবতরণ করো, আর যদি তারা তা না করে, তবে তাদের নিকট হতে তাদের কর্তব্য পরিমাণ মেহমানের হাক্ব আদায় করে নেবে।
[১] সহীহ : বুখারী ৬১৩৭, মুসলিম (১৭২৭)-১৭, সহীহ ইবনু হিব্বান ৫২৮৮, আবূ দাঊদ ৩৭৫২, ইবনু মাজাহ ৩৬৭৬, ইরওয়া ২৫২৪, সহীহুল জামি‘ ১৪৪১, আল জামি‘উস্ সগীর ২৩২১, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার লিল বায়হাক্বী ৫৯৬২, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৪১৮৫, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯১৬২।
