২১/১. অধ্যায়ঃ
অতিথি আপ্যায়ন প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪২৫২-[১০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪২৫২-[১০]
وَعَنْ وَحْشِيِّ بْنِ حَرْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ: إِنَّ أَصْحَابَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَأْكُلُ وَلَا نَشْبَعُ قَالَ: «فَلَعَلَّكُمْ تَفْتَرِقُونَ؟» قَالُوا: نَعَمْ قَالَ: «فَاجْتَمِعُوا عَلَى طَعَامِكُمْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ يُباركْ لكم فِيهِ» . رَوَاهُ التِّرْمِذِيّ
ওয়াহশী ইবনু হারব (রাঃ) তাঁর পিতা হতে, তিনি তাঁর দাদা হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ)-এর সহাবীগণ জিজ্ঞেস করলেন : হে আল্লাহর রাসূল! আমরা খানা-পিনা করি বটে, কিন্তু আমরা পরিতৃপ্ত হই না। তিনি (ﷺ) বললেন : সম্ভবতঃ তোমরা পৃথক পৃথকভাবে খাবার খাও। তাঁরা বললেন : জ্বী হ্যাঁ। অতঃপর তিনি (ﷺ) বললেন : তোমরা সমবেতভাবে খাবার খাবে এবং আল্লাহর নাম নেবে। এতে তোমাদের খাবারের মধ্যে বারাকাত আসবে।
[১] হাসান : আবূ দাঊদ ৩৭৬৪, ইবনু মাজাহ ৩২৮৬, সিলসিলাতুস্ সহীহাহ্ ৬৬৪, সহীহ ইবনু হিব্বান- তাহক্বীক আরনাউত্বব : ৫২২৪, শু‘আবূল ঈমান ৫৮৩৫, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২১২৮, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০৬৫৯, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৭৮২৪।
