২১/১. অধ্যায়ঃ
অতিথি আপ্যায়ন প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪২৫৬-[১৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪২৫৬-[১৪]
وَعَن أَسمَاء بنتِ يزِيد قَالَتْ: أُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِطَعَامٍ فَعَرَضَ عَلَيْنَا فَقُلْنَا: لَا نَشْتَهِيهِ. قَالَ: «لَا تَجْتَمِعْنَ جُوعًا وَكَذِبًا» . رَوَاهُ ابْنُ مَاجَهْ
আসমা বিনতু ইয়াযীদ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন নবী (ﷺ)-এর সম্মুখে খাবার আনা হলো, পরে আমাদের সামনেও উপস্থিত করা হলো। তখন আমরা বললাম : আমাদের খাওয়ার চাহিদা নেই। রাসূল (ﷺ) বললেন : ক্ষুধা এবং মিথ্যা উভয়কে একত্রিত করো না।
[১] হাসান : সুনান ইবনু মাজাহ ৩২৯৮, মুসনাদে আহমাদ ২৭৫৬০, সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ২৩৯৫ এর আলোচনা দ্রঃ, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৯৯০৭, শু‘আবুল ঈমান ৪৮২১।
