২১/১. অধ্যায়ঃ
অতিথি আপ্যায়ন প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪২৫৮-[১৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪২৫৮-[১৬]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مِنَ السَّنَةِ أَنْ يَخْرُجَ الرَّجُلُ مَعَ ضَيْفِهِ إِلَى بَابِ الدَّارِ» . رَوَاهُ ابْن مَاجَه
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : কোন ব্যক্তির মেহমানের সঙ্গে (বিদায়কালে) বাড়ির দরজা পর্যন্ত বের হওয়া সুন্নাতের অন্তর্ভুক্ত।
[১] বানোয়াট (موضوع) : সুনান ইবনু মাজাহ ৩৩৫৮, য‘ঈফাহ্ ২৫৮, য‘ঈফুল জামি‘ ১৯৯৬। হাদীসটি মাওযূ‘ হওয়ার কারণ হলো ‘‘আলী ইবনু ‘উরওয়াহ্’’ নামের বর্ণনাকারী হাদীস তৈরি করতেন। বিস্তারিত দেখুন- সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ১/৪২৪ পৃঃ, ২৫৮ নং।
