৩/৪. অধ্যায়ঃ
ওজুর নিয়ম-কানুন - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪২৯-[৩৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪২৯-[৩৯]
وَعَنْ أَبِيْ رَافِعٍ قَالَ كَانَ رَسُوْل اللهِ ﷺ إِذَا تَوَضَّأَ وُضُوْءَ الصَلَاةِ حَرَّكَ خَاتَمَه فِيْ إِصْبَعِه. رَوَاهُمَا الدَّارَقُطْنِيْ وَرَوَى ابْنُ مَاجَةَ الأَخِيْرَةَ
আবূ রাফি‘ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) সালাতের ওজু করার সময় নিজের আঙ্গুলে পরা আংটি নেড়ে-চেড়ে নিতেন। [১]দারাকুত্বনী উপরের দুইটি হাদীসই বর্ণনা করেছেন এবং ইবনু মাজাহ শুধু দ্বিতীয় হাদিসটি বর্ণনা করেছেন।
[১] য‘ঈফ : ইবনু মাজাহ্ ৪৪৯, য‘ঈফুল জামি‘ ৪৩৬১। কারণ এর সানাদের রাবী মা‘মার এবং তার পিতা উভয়ই দুর্বল।
