২১/৫. অধ্যায়ঃ
থালা-বাসন ইত্যাদি ঢেকে রাখা প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ
آنِيَةঅর্থ পাত্রأَوَانِىْবহুবচনে মূলত পানাহারের পাত্রের কথা বুঝানো হয়েছে। পাত্রের সম্পূর্ণ অংশ ঢেকে রাখা, কোন অবস্থাতেই খোলা না রাখা। বিশেষ করে রাতের বেলায় খাদ্য পাত্র ঢেকে রাখা অপরিহার্য। কেননা বিষাক্ত পোকা-মাকড় ইত্যাদি রাত্রি বেলায় ছড়িয়ে পড়ে।
মিশকাতুল মাসাবিহ : ৪৩০১-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৩০১-[৮]
وَعَنْ أَبِي مُوسَى قَالَ: احْتَرَقَ بَيْتٌ بِالْمَدِينَةِ عَلَى أَهْلِهِ مِنَ اللَّيْلِ فَحُدِّثَ بِشَأْنِهِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ هَذِهِ النَّارُ إِنَّمَا هِيَ عَدُوٌّ لَكُمْ فَإِذَا نِمْتُمْ فأطفئوها عَنْكُم»
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাতের বেলায় মাদীনার একটি ঘর আগুনে জ্বলে গেল, গৃহবাসীদের ওপর এ বিপদ এসে পড়ল। পরে ব্যাপারটি নবী (ﷺ)-কে জানানো হলে তিনি বললেন : মূলত এ আগুন তোমাদের শত্রুই। অতএব যখন তোমরা রাতে ঘুমাবে, তখন তা নিভিয়ে দেবে।
[১] সহীহ : বুখারী ৬২৯৪, মুসলিম (২০১৬)-১০১, সহীহ ইবনু হিব্বান ৫৫২০, মুসনাদে আহমাদ ১৯৫৭১, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৫৯১৬, সহীহুল জামি‘ ২২৬৯, আল জামি‘উস্ সগীর ৪০৩৩, আল আদাবুল মুফরাদ ১২২৭, মুসনাদে আবূ ইয়া‘লা ৭২৯৩, শু‘আবুল ঈমান ৬০৬৫।
