২২/০. অধ্যায়ঃ
পোশাক-অধ্যায় - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৩৬৪-[৬১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৩৬৪-[৬১]
وَعَن عَائِشَة قَالَتْ: صُنِعَتْ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بُرْدَةٌ سَوْدَاءُ فَلَبِسَهَا فَلَمَّا عَرِقَ فِيهَا وَجَدَ ريح الصُّوف فقذفها. رَوَاهُ أَبُو دَاوُد
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর জন্য একটি কালো বর্ণের চাদর তৈরি করা হলো। তিনি (ﷺ) তা পরিধান করলেন। যখন তিনি (ﷺ) তাতে ঘর্মাক্ত হয়ে উঠলেন এবং পশমের দুর্গন্ধ পেলেন, তখন তা খুলে ফেললেন।
[১] সহীহ : আবূ দাঊদ ৪০৭৪, সিলসিলাতুস্ সহীহাহ্ ২১৩৬, তাহ্ক্বীক মুসনাদে আহমাদ ২৫০৪৭, সহীহ ইবনু হিব্বান ৬৩৯৫, শু‘আবুল ঈমান ৬১৬০, সুনানুন্ নাসায়ী আল কুবরা ৯৫৬১, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৪৩৫৪, মুসতাদরাক লিল হাকিম ৭৩৯৩।
