২২/১. অধ্যায়ঃ
আংটির বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৩৮৮-[৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৩৮৮-[৬]
وَعَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَبِسَ خَاتَمَ فِضَّةٍ فِي يَمِينِهِ فِيهِ فَصٌّ حَبَشِيٌّ كَانَ يَجْعَلُ فَصَّهُ مِمَّا يَلِي كَفه
উক্ত রাবী (আনাস (রাঃ)) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) তাঁর ডান হাতে রূপার আংটি পরিধান করেছেন। এর মধ্যে হাবশী তথা আকীক পাথরের নগিনা সংযোজিত ছিল। আর তিনি নগিনাটি হাতের তালুর দিকেই রাখতেন।
[১] সহীহ : বুখারী ৫৮৬৬, মুসলিম (২০৯৪)-৬২, সহীহ ইবনু হিব্বান ৫৪৯৪, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭৮১২ সুনানুন্ নাসায়ী আন কুবরা ৯৫১৪, শু‘আবুল ঈমান ৬৩৪৪, মুসনাদে আবূ ইয়া‘লা ৩৫৮৪, সিলসিলাতুস্ সহীহাহ্ ১১৯২, সহীহুল জামি‘ ৪৯১১, ইবনু মাজাহ ৩৬৪৫, নাসায়ী ৫১৯৭।
