২২/৩. অধ্যায়ঃ
চুল আঁচড়ানো - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৪২২-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৪২২-[৪]
وَعَن أَنس قَالَ: وُقِّتَ لَنَا فِي قَصِّ الشَّارِبِ وَتَقْلِيمِ الْأَظْفَارِ وَنَتْفِ الْإِبِطِ وَحَلْقِ الْعَانَةِ أَنْ لَا تُتْرَكَ أَكثر من أَرْبَعِينَ لَيْلَة. رَوَاهُ مُسلم
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমাদের জন্য সময় নির্ধারণ করা হয়েছে গোঁফ ছাঁটা, নখ কাটা এবং বগলের লোম উপড়িয়ে ফেলা আর নাভির নিচের লোম মুড়ানোর ব্যাপারে যেন আমরা চল্লিশ দিনের অধিক ছেড়ে না রাখি।
[১] সহীহ : মুসলিম (২৫৮)-৫১, শু‘আবুল ঈমান ২৭৬৮, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭১১, তিরমিযী ২৭৫৯, আস্ সুনানুস্ সুগরা ৭৭, মুসনাদে আহমাদ ১২২৩২, আবূ দাঊদ ৪২০০, ইবনু মাজাহ ২৯৫, নাসায়ী ১৪।
