২২/৩. অধ্যায়ঃ
চুল আঁচড়ানো - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৪২৫-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৪২৫-[৭]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ مُوَافَقَةَ أَهْلِ الْكِتَابِ فِيمَا لَمْ يُؤْمَرْ فِيهِ وَكَانَ أَهْلُ الْكِتَابِ يَسْدُلُونَ أَشْعَارَهُمْ وَكَانَ الْمُشْرِكُونَ يَفْرِقُونَ رؤوسهم فَسَدَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَاصِيَتَهُ ثمَّ فرق بعدُ
‘আবদুল্লাহ ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
যে সমস্ত ব্যাপারে কোন নির্দেশ (বা ওয়াহী) নাযিল হয়নি, সেসব বিষয়ে নবী (ﷺ) আহলে কিতাবদের সাথে সামঞ্জস্য স্থাপন করাকে পছন্দ করতেন। তৎকালের আহলে কিতাবগণ তাদের মাথার চুলকে সোজা ছেড়ে রাখত। আর মুশরিকরা সিঁথি কেটে চুলগুলোকে দু'ভাগ করত। নবী (ﷺ) এমনিই সোজাসুজি পিছনের দিকে ঝুলিয়ে রাখতেন (সিঁথি কাটত না)। অবশ্য পরে তিনি সিঁথি কেটেছেন।
[১] সহীহ : বুখারী ৫৯১৭, মুসলিম (২৩৩৬)-৯০, আবূ দাঊদ ৪১৮৮, ইবনু মাজাহ ৩৬৩২, মুসনাদে আহমাদ ২৩৬৪, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৫০৭৪, মুসনাদে আবূ ইয়া‘লা ২৩৭৭, শু‘আবুল ঈমান ৬৪৭৬, নাসায়ী ৫২৩৮।
