২২/৩. অধ্যায়ঃ
চুল আঁচড়ানো - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৪৩০-[১২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৪৩০-[১২]
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَعَنَ اللَّهُ الْوَاصِلَةَ وَالْمُسْتَوْصِلَةَ والواشمة والمستوشمة»
ইবনু 'উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : সে নারীর ওপর আল্লাহর লা'নাত যে অন্য নারীর মাথায় কৃত্রিম চুল মিশ্রিত করে কিংবা নিজ মাথায় কৃত্রিম চুল মিশ্রিত করায় এবং যে অন্যের গায়ে উল্কি করে অথবা নিজের গায়ে উল্কি করায়।
[১] সহীহ : বুখারী ৫৯৩৩, ৫৯৩৪, ৫৯৩৭; মুসলিম (২১২২)-১১৫, মুসনাদে আহমাদ ৮৪৭৩, নাসায়ী ৫০৯৭, তিরমিযী ১৭৫৯, ইবনু মাজাহ ১৯৮৭, সহীহুল জামি‘উস্ সগীর ৫১০৫, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২১০২, মুসান্নাফ ‘আবদুর রায্যাক ৫০৯৭, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৫২৩০, সহীহ ইবনু হিব্বান ৫৫১৪, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৯৭৯১, আস্ সুনানুস্ কুবরা লিল বায়হাক্বী ৪৩৯৭, আস্ সুনানুস্ সুগরা ৩১৮।
