৩/৫. অধ্যায়ঃ
গোসলের বিবরণ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৪৫-[১৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৪৫-[১৬]
عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ النَّبِيُّ ﷺ لَا يَتَوَضَّأُ بَعْدَ الْغُسْلِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وأَبُوْ دَاوٗدَ وَالنَّسَائِـيُِّ وَاْبْنُ مَاجَةَ
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) গোসলের পর (সালাত বা অন্যান্য ইবাদাতের জন্য নতুন করে) ওজু করতেন না। [১]
[১] সহীহ : আবূ দাঊদ ২৫০, তিরমিযী ১০৭, নাসায়ী ২৫২, ইবনু মাজাহ্ ৫৭৯।
