২২/৩. অধ্যায়ঃ
চুল আঁচড়ানো - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৪৬৪-[৪৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৪৬৪-[৪৬]
وَعَن أُمِّ عطيَّةَ الأنصاريَّةِ: أنَّ امْرَأَة كَانَت تختن بِالْمَدِينَةِ. فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُنْهِكِي فَإِنَّ ذَلِكَ أَحْظَى لِلْمَرْأَةِ وَأَحَبُّ إِلَى الْبَعْلِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَقَالَ: هَذَا الْحَدِيثُ ضَعِيفٌ وَرَاوِيه مَجْهُول
উম্মু ‘আত্বিয়্যাহ্ আল আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈকা নারী মাদীনায় (মেয়েদের) খত্না করত। নবী (ﷺ) তাকে বললেন : খত্না স্থানের মাংস খুব বেশি কেটো না। কেননা তা নারীর জন্য অত্যধিক তৃপ্তিদায়ক এবং স্বামীর কাছে খুবই প্রিয়। (আবূ দাউদ বলেছেন : হাদীসটি য‘ঈফ। তার বর্ণনাকারী অপরিচিত।)
[১] সহীহ : আবূ দাঊদ ৫২৭১, সিলসিলাতুস্ সহীহাহ্ ৭২১, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৮০১৫, শু‘আবুল ঈমান ৮৬৪৫।
